সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ক জোরদারে আশাবাদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশ–ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)-ইন্দোনেশিয়ান এম্বেসির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সন্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, মোঃ জোনায়েদ আবদুর রহিম সাকি, এমপি। এছাড়াও ব্যবসায়ী, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
আইবিসিসিআই-এর সভাপতি মোহাম্মদ রিয়াদ আলী বলেন, আইবিসিসিআই একটি আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে দুই দেশের ব্যবসায়িক উন্নয়ন, সম্পদ সৃজন এবং শক্তিশালী স্থানীয় অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, ইন্দোনেশীয় ও বাংলাদেশি ব্যবসায়ী, কূটনীতিক এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে কাজ করে সংগঠনটি সদস্যদের জন্য নেটওয়ার্কিং ও নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করছে।
 
ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার মহামান্য রাষ্ট্রদূত মিসেস লিস্টিওয়াতি বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। তিনি আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য বিজনেস সামিটকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে বাংলাদেশের পোশাক খাতে বহুমুখীকরণ, বিশেষ করে উচ্চমূল্যের ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ খাতে কাঁচামাল হিসেবে ইন্দোনেশিয়া থেকে ম্যান-মেড ফাইবার ও সুতা আমদানির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়।
 
আইবিসিসিআই-এর সহকারী সহ-সভাপতি (এভিপি) মোস্তফা কামরুস সোবহান বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে আরও শক্তিশালী ও কার্যকর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে প্রস্তুত। তিনি দুই দেশের সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করতে আরও সমন্বিত ও সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
 
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ–ইন্দোনেশিয়া বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল