শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শিরোনাম
অর্থ-বাণিজ্য

নিলামে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক

১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।

এ নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৩৮ কোটি ৯০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ৩২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।

এই সম্পর্কিত আরো