শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’
অর্থ-বাণিজ্য

এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি এবং ৩০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

মঙ্গলবার (৮ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৬তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে প্রায় ৫৩১ কোটি ৫৬ লাখ টাকায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১২ দশমিক ৬২ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) বাংলাদেশের কাফকো থেকে ১৮তম লটের আওতায় ১৪৬ কোটি ৫৩ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।

এছাড়াও, আজকের ক্রয় কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের দুটি প্রস্তাব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের একটি করে প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’