মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
অর্থ-বাণিজ্য

মার্চে রেমিট্যান্স এলো রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক : জুলাই বিল্পবের পর সরকারের প্রতি আস্থা বেড়ে যাওয়ায় রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়েছে মার্চ মাস। চলতি বছরের মার্চ মাসে ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর ২০২৪ সালের মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। সে হিসাবে গত বছরের মার্চের তুলনায় চলতি বছরের মার্চে ৬৪ দশমিক ৭ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে দেশে। গত মাসে প্রবাসীরা ৩২৯ কোটি বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এর আগে এক মাসে এত বেশি রেমিট্যান্স আসেনি।

রোববার (৬ এপ্রিল) ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস শুরুর প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসীরা ৪ দশমিক ৭১ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ।

এই সম্পর্কিত আরো

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন