মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক : আউন্সপ্রতি ২ দশমিক ৯৪ শতাংশ বেড়ে শুক্রবার (১৪ মার্চ) স্বর্ণের দাম ৩ হাজার ডলারে পৌঁছেছে। যা বিশ্বের ইতিহাসে প্রথম। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও ভূ-রাজনীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে নিরাপদ আশ্রয়স্থল সম্পদ হিসেবে পরিচিত ধাতব বস্তুটির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে চলতি বছরে ১৩ বার বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে বাড়লো।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ফ্রান্স ও ইউরোপের দেশগুলোর ওপর নতুন করে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তার এমন হুমকির পর বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার শঙ্কায় স্বর্ণের দাম বেড়ে বিশ্ববাজারে নতুন রেকর্ড তৈরি হয়। মূলত যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির ওপর ইউরোপের শুল্কের প্রতিশোধ হিসেবেই এমন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপক ও এভলিন পার্টনার্সের ম্যানেজিং ডাইরেক্টর জেসন হোল্যান্ডের মতে, ট্রাম্প প্রশাসনের শুল্কের প্রতি অনিয়মিত ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি এবং সংশ্লিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে বর্তমানে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ‘চরম অনিশ্চয়তার’ মুখোমুখি।

সম্প্রতি সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ করে মার্কিন সরকার। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যার অংশ হিসেবে বুধবার (১২ মার্চ) ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কমিশন।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ফলে দেশের বাজারেও ধাতব বস্তুটির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, প্রতিবার বিশ্ববাজারে দর বৃদ্ধি পেলে দেশের বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা