বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
অর্থ-বাণিজ্য

জমে উঠেছে সরিষার হাট, বাম্পার ফলন ও দামে খুশি কৃষক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার এই সরিষার হাটটি নতুন হলেও বিপুল পরিমাণ সরিষা আমদানি হচ্ছে। এতে করে জমে উঠেছে নন্দীগ্রামে এই সরিষার হাট। এই উপজেলায় এবারো সরিষার বাম্পার ফলন আর বাজারমূল্য বেশি পাওয়ায় খুশি রয়েছে কৃষকরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় সাাড়ে ৮ হাজার হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ জমিতে সরিষার চাষাবাদ হয়েছে।

নন্দীগ্রাম হাট কর্তৃপক্ষ জানান, সপ্তাহে প্রতি মঙ্গলবার এখানে সরিষার হাট বসে। এই হাটে বিভিন্ন জাতের সরিষা উঠে এবং সরিষার মান-দর বেশ ভালো হওয়ায় উপজেলার দূরদুরান্ত থেকে সরিষা ক্রয়-বিক্রয় করতে আসে ক্রেতা-বিক্রেতারা।

সরিষার বেপারি রেজাউল করিম বলেন, অন্যান্য হাটের তুলনায় নন্দীগ্রাম হাটে প্রচুর পরিমাণ সরিষার আমদানি হচ্ছে। এই হাটটি বাড়ির খুব নিকটে হওয়ায় পরিবহন খরচ অনেক কম হয়। মঙ্গলবার হাটে আমি ৬০ মণ সরিষা কিনেছি।

সরিষার বেপারি সাইদুল বলেন, নন্দীগ্রাম হাটে প্রচুর পরিমাণ সরিষা আমদানি হয়। আমি সরিষা কিনে রেখে পরে বিক্রি করি। মঙ্গলবার হাটে আমি ১শ মণ সরিষা কিনেছি। বর্তমানে সরিষার প্রকার ভেদে ২৫শ থেকে ২৮শ টাকা মণ দরে সরিষা কিনেছি। সরিষা চাষি বক্কার বলেন, রবি মৌসুমে সরিষার আবাদ করে উৎপাদিত সরিষা মৌসুমের সময় অল্প বিক্রি করে কিছুদিন পর সব বিক্রি করে দিবো। এতে এখনকার চেয়ে কিছুটা বেশি দাম পাওয়া যাবে। এ বছর আমি ৮ বিঘা জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছি।

তিনি আরো বলেন, এবারো সরিষার বাম্পার ফলন হয়েছে। বাজারদরও অনেকটা ভালো রয়েছে। এ জন্য আমি অনেকটা খুশি।

রিধইল গ্রামের রাজু বলেন, নন্দীগ্রাম সরিষার হাটটি নতুন হলেও অল্পদিনের ব্যবধানে এই হাট সরিষার হাট হিসেবে খুব পরিচিতি পেয়েছে। আর এই হাটে ভালো মানের সরিষা উঠে। এ ছাড়াও উপজেলার রণবাঘা ও কুন্দারহাটসহ কয়েকটি হাটে সরিষা পাওয়া যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, প্রাকৃতিক দূর্যোগ না থাকায় এবার নন্দীগ্রামে সরিষার বাম্পার ফলন হয়েছে। গত বছরের চেয়ে এবছর নন্দীগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ করেছে কৃষক। এখন বাজারে সরিষার বেশ দাম রয়েছে যা বাজারে বিক্রয় করে লাভবান হচ্ছে নন্দীগ্রামের কৃষকরা।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা