বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
অর্থ-বাণিজ্য

রাইস ব্রান তেল রপ্তানিতে ২৫% শুল্কারোপ

অর্থ-বাণিজ্য ডেস্ক : রাইস ব্রান তেল রফতানি নিরুৎসাহিত করতে ২৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে। এ নিয়ে রোববার (৯ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্য তেল একটি অপরিহার্য খাদ্যপণ্য যার সরবরাহ মূলত আমদানি নির্ভর। দেশের বাজারে ভোজ্য তেলের চাহিদার সিংহভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে। তবে দেশে ১.২-১.৫ লক্ষ মেট্রিক টন রাইস ব্রান তেল (পরিশোধিত/অপরিশোধিত) উৎপাদিত হলেও তার সিংহভাগ প্রতিবেশী দেশে রপ্তানি হয়ে যায়।

অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্য তেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫%-৩০% অংশ মেটাতে সক্ষম।

দেশের অভ্যন্তরে দেশে উৎপাদিত রাইস ব্রান তেলের সরবরাহ নিশ্চিত করা গেলে, ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে মর্মে আশা করা যায়। এ উদ্দেশ্যে ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সকল ধরণের রাইস ব্রান তেল রপ্তানিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২৫% হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা