বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
অর্থ-বাণিজ্য

রমজানে দ্রব্য মূল্য বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: রমজানে পণ্য মূল্যের কোন ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীরউদ্দীন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পাঠ অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত ৫ দিনব্যাপী বহুমুখী পাঠপণ্য মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, একটা ব্যবসায়িক সম্মেলন ডেকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। সকলে মিলে একসাথে কাজ করা হচ্ছে। তাই আশা করছি রমজানে বাজারে পণ্য মূল্যের কোন ব্যত্যয় হবে না। তেল, চিনি, খেজুর, ছোলা, মাছ, মুরগী, ডিম এবং মৌসুমি সবজির সরবরাহ মিলে আশা করি ইনশাআল্লাহ তেমন কোন সমস্যা হবে না।

এসময় তিনি বলেন, আমরা বৈচিত্র্যময় পাঠ মেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করছি। কিছুদিন আগে বাণিজ্য মেলা শেষ হয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কক্সবাজারে মেলাটি আয়োজন করা হয়েছে। মেলায় যারা এসেছেন তারা খুবই খুশি এবং তারা প্রবৃদ্ধি আশা করছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে মেলার আয়োজন করা হচ্ছে। পাঠের র মেটেরিয়াল নিয়ে তাদের যে সমস্যা সেটা নিরসন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, পাঠ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), সত্যকাম সেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ সহ অনেকে।

মেলায় ৩৩ টি স্টল রয়েছে। মেলা চলবে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত। বিকেল ৪ টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলমান থাকবে।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা