বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
অর্থ-বাণিজ্য

হালুয়াঘাটের দুই স্থলবন্দর দিয়ে এক মাস পর ভারতীয় কয়লা আমদানি শুরু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে এক মাস পর ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে এই দুই স্থলবন্দর দিয়ে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা প্রবেশ করে। গত বছরের ২২ ডিসেম্বর ৯০ ট্রাকে এক হাজার ৮০ টন কয়লা প্রবেশের পর হঠাৎ রফতানি বন্ধ রাখে ভারতীয়রা।

বকড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, ভারতীয় ব্যবসায়ীরা ‘বড়দিন’ ও নতুন বছরে কয়েক দিন ছুটির কথা বলে আমাদের কয়লা দেওয়া বন্ধ করে দেয়। আমরা নিয়মিত যোগাযোগ করেও কয়লা পাইনি। সম্প্রতি তারা বলেছেন শনিবার থেকে নিয়মিত কয়লা রফতানি করবেন। সে অনুযায়ী ২৫ জানুয়ারি ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা পেয়েছি।

অশোক সরকার অপু আরও বলেন, স্থলবন্দরে কয়লার সংকট থাকলে শ্রমিকদের অলস সময় কাটাতে হয়। পুরাতন কয়লা থাকলে ক্রেতারা নিতে চায় না। নতুন আমদানি করা কয়লা না পেলে ক্রেতা আসেন না। ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হন।

তিনি বলেন, ভারত থেকে প্রতিদিন ৫০ ট্রাকে ৬০০ টন কয়লা রফতানি করার কথা। সপ্তাহে চার দিন কয়লা এলে অন্তত ১৬ হাজার ৮০০ টন কয়লা আমদানি হতো। এতে স্থলবন্দরে ব্যবসা জমজমাট হতো।

কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, ১৮টি ট্রাকে কয়লা আসার মাধ্যমে আমদানি-রফতানি আবারও শুরু হয়েছে। ভারতীয়রা নিয়মিত কয়লা রফতানি করুক এটা আমারা চাই।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা