বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
অর্থ-বাণিজ্য

বাড়ছে না হোটেল-রেস্তোরাঁ খাতে ভ্যাট

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের হোটলে ও রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। ফলে রেস্তোরাঁয় নতুন করে আর ভ্যাট বাড়বে না। আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার অথবা আগামী রোববার এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

এনবিআরের এই কর্মকর্তা বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক আইনের মাধ্যমে রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ মূসক আরোপ করা হয়। পরে সরকার এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় ৫ শতাংশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে জাতীয় রাসস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আজ ও আগামী রোববারের মধ্যে আদেশ জারি করে রেস্তোরাঁ সেবায় পূর্বের অবস্থায় (১৫ শতাংশের স্থলে ৫ শতাংশ) মূসক বহাল করা হবে।

রেস্তোরাঁ মালিলকদের মানববন্ধন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এনবিআর সদস্য বেলাল হোসাইন বলেন, ‘গতকাল আমরা রেস্তোরা মালিক সমিতির সভাপতিকে একটি চিঠি দিয়ে আমাদের সিদ্ধান্তের পুনর্বিবেচনার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও তারা কেন মানববন্ধন করছেন তা দেখার বিষয়। আমরা তাদেরকে অনুরোধ করব, যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে—সেকারণে এখন মানববন্ধন করার প্রয়োজন নেই।’ আন্দোলনকারীদের স্ব স্ব স্থানে কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধও করেন তিনি।

এর আগে গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারির পর নানা মহলে এ নিয়ে শুরু হয় সমালোচনা। বর্ধিত ভ্যাট হার কমানোর দাবিতে বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

এ অবস্থায় বুধবার (১৫ জানুয়ারি) প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক চিঠিতে এনবিআর জানায়, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্ব সহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

আরও পড়ুন:

এলপি গ্যাসের সাড়ে ৭ শতাংশ ভ্যাট অব্যাহতি

ফের বাড়ল স্বর্ণের দাম

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা