রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
১১ অধিদফতর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: - জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু এনসিসি ব্যাংক ও বিডার ও মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে: অর্থমন্ত্রী চলতি মাসেই জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
অর্থ-বাণিজ্য

বস্তায় আদা চাষ করে সফলতার হাতছানি

বরিশাল প্রতিনিধি: পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন অনেকে। বর্তমানে বাণিজ্যিকভাবে বরিশাল জেলার অনেকেই এখন আগ্রহী হচ্ছেন এ পদ্ধতিতে আদা চাষ করতে। আগামী বছর বর্ষা মৌসুমে আরো বড় পরিসরে ও বাণিজ্যিকভাবে সফলতা আনতে স্বপ্ন দেখছেন তারা।

বরিশাল সদর উপজেলা উপজেলার লামচরী গ্রামের কৃষক হালিম মজুমদার বলেন, বস্তায় আদা চাষ খুবই সহজ। অল্প খরচে বেশি লাভ জনক একটি ফসল। বস্তা, আদা, সার এবং পরিচর্যা মিলিয়ে বস্তা প্রতি খরচ হয় প্রায় ৮০ টাকা। প্রতিটি বস্তায় প্রায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত আদা পাওয়া যায়।

জানা যায়, বিভিন্ন সাইজের ছোট বড় বস্তায় বিগত এপ্রিল মাসের শেষের দিকে লাগানো হয় আদার কন্ধ। চার মাসের মাথায় সে সব কন্ধ রূপ নিয়েছে ছোট ছোট ঝোপে। আর ঝোপের নিচ থেকে উঁকি দিচ্ছে আদার ফলন। মূলত ছায়া যুক্ত-শুকনো স্থানে ভালো জন্মায় আদা। তাই বসত বাড়ির আশপাশে বিভিন্ন গাছ-গাছালির নিচের জমিতে চলছে চাষাবাদ।

বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ রেজাউল হাসান বলেন, বস্তায় আদা লাগানোর পূর্বে প্রতি বস্তায় তৈরি মিশ্রন এমনভাবে ভরাতে হবে যাতে বস্তার উপরের দিকে ১-২ ইঞ্চি ফাঁকা থাকে। প্রতি বস্তায় ৪৫-৫০ গ্রামের একটি বীজ মাটির ভিতরে ২ থেকে ৩ ইঞ্চি গভীরে লাগাতে হবে। এপ্রিল-মে মাসে আদা লাগাতে হয়। তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আদা লাগানোর উপযুক্ত সময়। বীজ লাগানোর পর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এবং তা সঠিক পরিচর্যা পেলে কৃষক প্রচুর লাভবান হবে।

এই সম্পর্কিত আরো

১১ অধিদফতর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

এনসিসি ব্যাংক ও বিডার ও মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে: অর্থমন্ত্রী

চলতি মাসেই জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু