রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
১১ অধিদফতর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: - জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু এনসিসি ব্যাংক ও বিডার ও মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে: অর্থমন্ত্রী চলতি মাসেই জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজ‍ারে ফের কমেছে স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। এর মধ্যে দিয়ে মূল্যবান ধাতুটির বাজারদর দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। মার্কিন বন্ডে সুদহার বৃদ্ধি স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে। মূলত এ কারণেই দাম কমেছে। খবর রয়টার্স।

ব্যবসায়ীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গতিবিধির ওপর নজর রাখছেন। এর ওপরই নির্ভর করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর কিংবা কমানোর সিদ্ধান্ত। মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়ে উঠলে সুদহার আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে। ফলে স্বর্ণের চাহিদা ও দাম আরো কমে যেতে পারে।

স্পট মার্কেটে বুধবার স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯১০ ডলারে। আগের দিন প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছিল ১ হাজার ৯০৬ ডলার ৫০ সেন্টে, যা ২৫ আগস্টের পর সর্বনিম্ন। অন্যদিকে, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৩৩ ডলার ৪০ সেন্টে।

এদিকে রুপার দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ কমে আউন্সপ্রতি ২২ ডলার ৮৬ সেন্টে নেমেছে, যা তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে ৯০০ ডলার ১৬ সেন্টে নেমেছে। প্যালাডিয়ামের দাম কমেছে ০.৪ শতাংশ।

এই সম্পর্কিত আরো

১১ অধিদফতর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

এনসিসি ব্যাংক ও বিডার ও মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে: অর্থমন্ত্রী

চলতি মাসেই জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু