বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

‘কালোটাকা সাদার সুযোগে নতুন করদাতাদের অনুৎসাহিত করবে’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও আইবিএফবির উপদেষ্টা ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হলে নতুন করদাতাদের অনুৎসাহিত করবে।

আজ মঙ্গলবার (১১ জুন) ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৪-২৫: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আবদুল মজিদ বলেন, দেশের কর আইনের চোখ টেরা; তাকায় একদিকে, দেখে আরেক দিকে। তবে রাজস্ব আদায় প্রত্যক্ষ করমুখী হলে আয় বৈষম্য কমবে।

কালোটাকা সাদা করার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরে ১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেয়া হতে পারে। তবে কালোটাকা সাদা করার সুযোগ থাকলে সাধারণ মানুষ নতুন করে করদাতা হতে চাইবে না।

আর দুর্নীতি ব্যবসা সহজীকরণের পথে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে আইবিএফবি জানিয়েছে, আগামী অর্থবছরের জন্য উত্থাপিত বাজেটে শিল্প-বিনিয়োগবান্ধব কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

এর আগে গত ৬ জুন বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন। উপস্থাপিত বাজেটে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে অবৈধ সম্পদ বৈধ করার কথা জানান অর্থমন্ত্রী। এই সুযোগের আওতায় নগদ অর্থের পাশাপাশি জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। অথচ বৈধভাবে প্রদর্শিত সম্পদের ক্ষেত্রে সর্বোচ্চ কর আরোপ করা হয়েছে ৩০ শতাংশ হারে।

সর্বশেষ পাওয়া সংবাদ