রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদে হিলি স্থলবন্দরের কার্যক্রম ৮ দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে ৮ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পুনরায় আগামী ২২ জুন শনিবার থেকে হিলি স্থলবন্দরে দিয়ে পুরোদমে আমদানি- রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, কোরবানির ঈদ উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। উভয় দেশের যাত্রী পারাপারে কোন বিঘ্ন ঘটবে না। এমনকি পবিত্র ঈদুল আযহার দিনেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর সিএন্ড এফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮ দিনের বন্ধ ঘোষণা উভয় দেশের আমদানি-রপ্তানি কারক এ্যাসোসিয়েশন এবং সি এন্ড এফ এসোসিয়েশনের নেতৃবৃন্দর যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়ে কার্যকর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ