সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদের আগের তিন দিন শিল্প এলাকায় ব্যাংক খোলা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঈদুল আজহার আগের তিন দিন ছুটি থাকলেও দেশের পোশাক শিল্প সমৃদ্ধ এলাকায় খোলা থাকবে সব ব্যাংক। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রয়োজনীয় লোকবলের মাধ্যমে ওই তিন দিন পূর্ণ দিবস ব্যাংকিং কার্যক্রম চলবে।

এবার ঈদুল আজহা উদযাপিত হবে ১৭ জুন। এর আগের দিন রোববার ঈদের ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তৈরি পোশাক খাতের রপ্তানি বিল বিক্রয় এবং শ্রমিক, কর্তকর্তা, কর্মচারীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধে ওই তিন দিনও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, “ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সকল তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৪, ১৫ ও ১৬ জুন পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হল।”

অপরদিকে সমুদ্র, স্থল এবং বিমানবন্দর এলাকার বিভিন্ন ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলো ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ