সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ কর কমিয়েছে ভুটানের রাজকীয় সরকারের পর্যটন বিভাগ। এখন থেকে বাংলাদেশি পর্যটকদের ভুটান ভ্রমণে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে প্রতিদিন শুধু ১৫ ডলার দিতে হবে।

সোমবার (৩ জুন) ভুটান সরকারের পর্যটন বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ নীতি সংশোধন করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে প্রতিদিন শুধু ১৫ ডলার দিতে হবে। এটা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফি-এর সমতুল্য।

নতুন নীতিমালার আওতায় প্রতিবছর ১৫ হাজার বাংলাদেশি পর্যটক ভুটান ভ্রমণ করতে পারবেন। তা-ও প্রতিদিন ১৫ মার্কিন ডলারের কম খরচে।

এর আগে ২০২২ সাল থেকে দক্ষিণ এশিয়ার পর্যটকদের জন্য প্রতিদিন ভুটানে টেকসই উন্নয়ন ফি ছিল ২০০ ডলার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে জানিয়ে ভুটানের পর্যটন বিভাগ জানায়, সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্পর্ক আরও সুসংহত হয়েছে। নতুন ভিসা নীতি গত ২ জুন থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ