সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক : দীর্ঘ ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ভারতীয় একটি ট্রাকে ৯ টন ৮৪০ কেজি কাঁচামরিচ আমদানি হয়। এটি ভারতের আরাকান রাজ্য থেকে আমদানি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামাপোর্ট লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা।

তিনি বলেন, দীর্ঘ ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। মেসার্স আশা বাণিজ্যালায় আমদানিকারক প্রতিষ্ঠান এটি আমদানি করেছেন।

আমদানিকারক প্রতিনিধি মাহবুবুর রহমান বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম ঊর্ধ্বগতি হওয়ায় সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছেন। আজকে থেকে আইপি দেয়া শুরু হয়েছে। তাই আমরা বাজার নিয়ন্ত্রণ রাখতে আজকে এক ট্রাক কাঁচামরিচ আমদানি করেছি। আমদানি হলে দেশের বাজারে কাঁচামরিচের দাম সহনীয় থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ