সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২১ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, লিটারপ্রতি ১৫২ টাকা ৪৫ পয়সা দরে এক কোটি ১০ লাখ লিটার তেল কিনতে খরচ হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, সরকার এক কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় এই সয়াবিন তেল কেনা হবে।

এর সুপারিশ করা দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড। এটা স্থানীয়ভাবে ক্রয় করা হচ্ছে এবং বাস্তবায়নকারী সংস্থা টিসিবি।

সর্বশেষ পাওয়া সংবাদ