সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন। ওইদিন বিকেল ৫টায় এ অধিবেশন বসবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। আজ সোমবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ জুন বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। পরদিন ৬ জুন বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী এবার প্রথম বাজেট পেশ করবেন।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন অধিবেশনে। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সর্বশেষ পাওয়া সংবাদ