সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক
advertisement
অর্থ-বাণিজ্য

৭ জুনের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ৭ জুনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতনসহ ঈদুল আজহার বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। আজ বুধবার (১৫ মে) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভা শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে ৭ জুনের মধ্যে বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করা হবে। বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানানো হলে মালিকপক্ষ তা মেনে নেন।

ঈদুল আজহার ছুটির বিষয়ে তিনি জানান, ১৩ জুন থেকে শিল্প-কারখানা ছুটি হবে। তবে তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ছুটির বিষয়টি নির্ধারণ করা হবে। এবারো তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ছুটি বেশি হবে।

সভায় শ্রমসচিব মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ