সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

অলংকার ক্রয়-বিক্রয় ও বিপণনে বাজুসের নতুন নির্দেশিকা

কর্পোরেট ডেস্ক: সাম্প্রতি বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় সোনার অলংকার এক্সচেঞ্জ ও পারচেজে বাদের হার ও সোনার অলংকার বিক্রয়ে নূন্যতম মজুরী পুননির্ধারণ করা হয়।

নতুন নিয়মানুযায়ী, সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। উল্লেখ্য ইতোপূর্বে সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৩ শতাংশ বাদের নিয়ম কার্যকর ছিল।

এছাড়া বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে সোনার অলংকার বিক্রয়ের সময় নূন্যতম মজুরী ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য সোনার অলংকার বিক্রয়ের সময় ভারতে ১২ শতাংশ, শ্রীলংকায় ৮ শতাংশ, চীনে ১৫ শতাংশ, ইতালিতে ২০ শতাংশ, হংকং এ ৩০ শতাংশ, মালয়শিয়ায় ৩৫ শতাংশ, অষ্ট্রেলিয়ায় ২০ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ শতাংশ পর্যন্ত মজুরী গ্রহণ করা হয়।

বাংলাদেশের সকল জুয়েলারী ব্যবসায়ীদের সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদের নিয়ম কার্যকর এবং সোনার অলংকার বিক্রয়ের সময় ক্রেতার নিকট থেকে ৬ শতাংশ মজুরী গ্রহণ করার অনুরোধ জানানো হলো।

এছাড়া এখন থেকে ক্রেতা সাধারণ জুয়েলারী ব্যবসা সংক্রান্ত যে কোন অভিযোগ ও পরামর্শ এই ইমেইলে complainfromcustomer@bajus.org প্রদান করতে পারবে।

সর্বশেষ পাওয়া সংবাদ