সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

শ্রীমঙ্গলে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন: কৃষিমন্ত্রী

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো, আব্দুস শহীদ এমপি।

সোমবার (১৩ মে) শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দিপক চন্দ্র মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ, রুশনি অটোরাইস মিলের ব্যবস্তাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।

সরকারি খাদ্য গুদাম সুত্রের বরাতে জানায়, ধান-চাল সংগ্রহ অভিযান আগামি ৩১শে আগস্ট পর্যন্ত চলমান থাকবে। শ্রীমঙ্গল উপজেলায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা; ধান ১৪৫৪ মেট্রিক টন, আতপ চাল ৪৩ মেট্রিক টন, সিদ্ধ চাল ৩৫৯৩ মেট্রিক টন। ধান প্রতিকেজি ৩২ টাকা এবং প্রতিমন ১২৮০ টাকা, প্রতিকেজি আতপ চাল ৪৪ টাকা, প্রতিকেজি সিদ্ধ চাল ৪৫ টাকা দরে ক্রয় করা হবে বলে জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ