সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ, নতুন পর্ষদ গঠন

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় একীভূতকরণের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়নের মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালক পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার তারা পদত্যাগ করার পর রোববার (৫ মে) নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিন ১০ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমানকে চেয়ারম্যান করা হয়েছে। এই পর্ষদের অন্যরা হলেন- উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোয়াজ্জেম হোসেন ও সিকদার ইন্স্যুরেন্সের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সফিকুর রহমান। গত বৃহস্পতিবার এই তিনজন ছাড়া বাকি ৭ জন পদত্যাগ করেন।

অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম তফাজ্জল হক, প্রিমিয়ার ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ রিয়াজুল করিম, ব্যবসায়ী এরশাদ মাহমুদ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিমকে নতুন করে প্রতিনিধি পরিচালক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ বি এম জহুরুল হুদা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ড. রত্না দত্ত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামীকে স্বতন্ত্র পরিচালক করা হয়েছে।

রোববার (৫ মে) ব্যাংকের এমডি বরাবর কেন্দ্রীয় ব্যাংক থেকে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ৪৭(১) এবং ৪৮(১) ধারার ক্ষমতাবলে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ অবিলম্বে বাতিল করা হলো। আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে জনস্বার্থে নতুনভাবে পরিচালনা পর্ষদ গঠন করা হলো।

এ বিষয়ে বিদায়ী পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান ও আমিসহ অধিকাংশ পরিচালক পদত্যাগ করেছেন।

জানা যায়, বাধ্যতামূলকভাবে একীভূতকরণের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াকে কেন্দ্র করে টানাপোড়নের কারণে তারা সবাই পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানকে ডেকে এনে ইউসিবির সঙ্গে একীভূত হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনা দেয় বাংলাদশ ব্যাংক। তবে গত ২৭ এপ্রিল ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়– ইউসিবি কেন, কোনো ব্যাংকের সঙ্গে তারা একীভূত হবে না। এ নিয়ে কোনো কোনো পরিচালক প্রকাশ্যে বক্তব্য দিলে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় ব্যাংকের ‘স্বেচ্ছা’ একীভূতকরণ প্রক্রিয়া।

সর্বশেষ পাওয়া সংবাদ