সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালের অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

শিবলী রুবাইয়াত ফের বিএসইসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আরও চার বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডিন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর ৫(৬) ধারা অনুযায়ী আগামী ১৭ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য পুনর্নিয়োগ দিয়ে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে সই করেছেন যুগ্ম সচিব মো. জাহিদ হোসেন।

এতে বলা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর ৫(৬) ধারা অনুযায়ী আগামী ১৭ মে অথবা যোগদানের তারিখ থেকে

 পরবর্তী চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ দেওয়া হলো। তার বেতন-ভাতা ও অন্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

২০২০ সালের ১৪ মে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। এরপর ওই বছরেই শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য বিএসইসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০২০ সালের ১৭ মে তিনি বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিএসইসির চেয়ারম্যান হওয়ার আগে রুবাইয়াত সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষসহ বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে চারবার নির্বাচিত হয়েছেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইয়ে জš§গ্রহণ করেন। তার বাবা রফিকুল ইসলাম খান অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী হাসিনা মমতাজ।

সর্বশেষ পাওয়া সংবাদ