সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালের অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

অগ্রণী ব্যাংকের গ্রেপ্তার ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: ১০ কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেপ্তার অগ্রণী ব্যাংক পাবনার কাশিনাথপুর শাখার তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

আফজাল হোসেন বলেন, ব্যাংক পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার সত্যতা পাওয়া যায়। পরে পুলিশকে অভিযোগ দিলে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে শুক্রবার তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। কমিটির প্রধান হলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে শুক্রবার বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক আনোয়ার হোসেন সাগর গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি পরিদর্শন টিম নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখা পরিদর্শনে যান। সেখানে টাকার হিসাব গ্রহণকালে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা খোয়া যাওয়ার অনিয়ম ধরা পড়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ