সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
অর্থ-বাণিজ্য

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.১ শতাংশ : এডিবি

নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ছয় দশমিক ছয় শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে ম্যানিলাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান এশিয়ান ডেভোলাপমেন্ট ব্যাংক (এডিবি)। এছাড়া রপ্তানির ওপর নির্ভর করে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় দশমিক এক শতাংশ হবে বলে এডিবির পূর্বাভাসে বলা হয়েছে।

এডিবি জানিয়েছে, বৈশ্বিক চাহিদা কম হওয়া সত্ত্বেও ডলার সংকটের কারণে রপ্তানিকারকরা স্থানীয় সুতা ও কাপড় ব্যবহার করায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

২০২৪ সালের জন্য দেওয়া পূর্বাভাস ২০২৩ সালের জুন পর্যন্ত বছরে পাঁচ দশমিক আট শতাংশ জিডিপি প্রবৃদ্ধির তুলনায় বেশি।

এডিবি আরও বলছে, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি আট দশমিক চার শতাংশে নেমে আসবে এবং বেসরকারি পর্যায়ে ক্রয়ক্ষমতা বাড়বে।

চলতি বছর ভারতের সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ