বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।

রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

শনিবার (২৫ জানুয়ারি) দেশটির কাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ইকবাল হুসেইন দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন এবং ভ্রমণ ও যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তিনি বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে।

হাইকমিশনার ইকবাল হুসেইন আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার ওপরও গুরুত্ব দেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণরা তাদের অধিকার সম্পর্কে কথা বলতে সক্ষম হচ্ছে। তিনি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশি পণ্যের চাহিদার কথা উল্লেখ করেন।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের কথা তুলে ধরে হাইকমিশনার জানান, দুই দেশের মধ্যে চট্টগ্রাম ও করাচিকে সংযুক্তকারী শিপিং রুট ইতোমধ্যেই চালু রয়েছে, যা আমদানি-রপ্তানি বাড়াতে সহায়ক হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশি পণ্যের প্রতি পাকিস্তানের বাজারে চাহিদা ক্রমশ বাড়ছে।

ইকবাল হুসেইন বাংলাদেশের বাকস্বাধীনতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, সোশ্যাল মিডিয়া তরুণদের নিজস্ব মতামত প্রকাশের সুযোগ দিচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করছে।

হাইকমিশনার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় বলেন, দেশের প্রধান লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখা। তিনি প্রতিরক্ষা খাতে পাকিস্তানের সক্ষমতারও প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ