রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করছে আদানি

কর্পোরট সংবাদ ডেস্ক: উভয় ইউনিটের মাধ্যমে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে আদানি পাওয়ার। কারিগরি ত্রুটির কারণে গত ১৩ আগস্ট ২য় ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে এতোদিন প্রথম ইউনিটের মাধ্যমে সরকারের চাহিদামতো সর্বোচ্চ বিদ্যুৎ দিয়ে যাচ্ছিল আদানি। সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে ফিরে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টায় ১ম ইউনিট থেকে ৫১৩.৩২ মেগাওয়াট ও ২য় ইউনিট থেকে ৬৬৮.৫৭ মেগাওয়াট এবং দুপুর ১টা নাগাদ ১ম ইউনিট থেকে ৫৯৩.৩৫ মেগাওয়াট ও ২য় ইউনিট থেকে ৭৬৩.৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেকর্ড করা হয়েছে।

এতোদিন আদানির এক ইউনিট বন্ধ থাকলেও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল কোম্পানিটি।

সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে আদানি অপ্রত্যাশিত কারিগরি ত্রুটির জন্য দুখঃপ্রকাশ করছে। প্রতিষ্ঠানটি জানায়, ‘আদানির মতো যেকোন দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানির পাওয়ার প্লান্ট চালানোর ক্ষেত্রে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আশা করি শিগগিরই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে পারব।’ এরপরই আজ সকাল থেকে বাংলাদেশে দুই ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ দেয়া শুরু হয়।

এদিকে সম্প্রতি ভারতে জ্বালানি আইনের সংশোধন দুই দেশের মধ্যে বিদ্যুৎ সরবরাহে চুক্তিতে কোন প্রভাব ফেলবে না। চুক্তি অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আদানি প্রতিশ্রুতিবদ্ধ। প্রায় ৮০ কোটি ডলার বকেয়া থাকা সত্ত্বেও বিদ্যুৎ দিয়ে যাচ্ছে আদানি।

সর্বশেষ পাওয়া সংবাদ