বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

এস আলমের সাত ভাইসহ ১৩ জনের ব্যাংক হিসাব তলব

কর্পোরট সংবাদ ডেস্ক: ব্যাংক দখল করে নামে-বেনামে বিপুল অংকের ঋণ নিয়ে পাচার করে আলোচিত মোহাম্মদ সাইফুল আলম বা এস আলমের ৭ ভাইসহ ১৩ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়। সেখানে প্রত্যেকের পিতা-মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করা হয়েছে। প্রত্যেকের ব্যবসায়ীক ব্যক্তিগতসহ সব ধরনের হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

এস আলমের বাবার নাম মোজাহেরুল আনোয়ার ও মা চেমন আরা বেগম। তার জাতীয় পরিচয়পত্র নম্বর- ৫৯৬২৪৬৭৯৪৯। আর জন্ম ১৯৬০ সালের ১২ জানুয়ারি। তার স্ত্রী ফারজানা পারভীন (জাতীয় পরিচয়পত্র ৪১৬১৮৮৪৫১৭), দুই ছেলে- আহসানুল আলম (৪৬১০৪৩৯৩৭৬) ও আশরাফুল আলম (২৪১৫৪৫২৬৫২) রয়েছে তালিকায়।

এস আলমের ভাইরা হলেন- মোহাম্মদ আব্দুল্লাহ হাসান (৫০৬২৪৭০০০৯), ওসমান গনি (৯৫৫৬২৩৪৩৯২), আবদুস সামাদ (১৫৯৫৭০৮৫৭০৫৭২), রাশেদুল আলম (৬৮৬২৪৬২৭৪১), সহিদুল আলম (৬৮৬২৯০২২০৯) ও মোরশেদুল আলম (৫০৬২৪৭৪১৩৪)।

এছাড়া হামিদুর রহমানের ছেলে মিসকাত আহমেদ (৫০৬৩৩১২৭৩৯), আবুল কাশেমের মেয়ে ফারজানা বেগম (৪৬১১৮৮০৩৪৪) ও ফৈরদৌসুল কবিরের মেয়ে শাহানা ফৈরদৌস রয়েছে তালিকায়। এরাও এস আলম পরিবার সংশ্লিষ্ট হলেও কার সাথে কি সম্পর্ক তা জানা যায়নি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ