রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

সোমবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃআসানুর রহমান।

তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে এই বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ আছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। একদিন বন্ধের পর মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের (ওসি) মোঃ আজারুল ইসলাম বলেন, জন্মাষ্টমী উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ