রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন বোর্ড গঠন

কর্পোরট সংবাদ ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে একজন পরিচালকসহ পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে নতুন বোর্ড গঠন করে দেয়া হয়েছে। আজ রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ধারা ৪৭ এর উপ-ধারা (১) ও ৪৮ এর উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে।

একই আদেশে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এসআইবিএল’র নতুন পর্ষদ গঠনের নিমিত্তে পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

নতুন পর্ষদে পরিচালক হিসেবে ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার মেজর (অব.) ডা. রেজাউল হককে নিযুক্ত করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার ও চার্টার্ড একাউন্টেন্ট মো. আনোয়ার হোসেন।

আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ