রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

আবদুল আজিজ স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুল আজিজ। আজ রোববার (২৫ আগস্ট ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১ বছরের জন্য নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুল আজিজ।

মোহাম্মদ আবদুল আজিজ ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করে ১৯৭২ সালে তার কর্মজীবন শুরু করেন। অক্লান্ত শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যেই নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এর আগে তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য।

তিনি ১৯৮৫ সালে লায়নস ক্লাবস্ ইন্টারন্যাশনালে যোগ দেন এবং ২০০৫-০৬ মেয়াদে ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশ-এর গভর্নর নির্বাচিত হন। তিনি লায়নস ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটাল নামে ৩টি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।

এদিকে ১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করা ব্যাংকটিতে গত ২৫ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ। বুধবার তিনি পদত্যাগ করেছেন। কাজী আকরাম আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ