রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

বিদেশ ভ্রমণে ব্যাংক এমডিদের অনুমতি লাগবে না

কর্পোরট সংবাদ ডেস্ক: দেশে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন কোনও ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণে যেতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না। আগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বিদেশ ভ্রমণের ১০ দিন আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার অতি প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব ভ্রমণ নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে, এমডি বা সিইও দেশত্যাগের ১০ কর্মদিবস পূর্বে এমডির ভ্রমণের কারণে অনুপস্থিত সময়কালে তার স্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাপ্তরিক ফোন, সেল ফোন নাম্বার ও ই-মেইল ঠিকানা ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২)-কে লিখিতভাবে জানাতে হবে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারির এক নির্দেশনায় বলা হয়, ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণ অতি জরুরি হলে দেশের বাইরে গমনের ১০ কর্মদিবস আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে আবেদন করতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ