রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

‘নগদ-এর কোনো কর্মী ছাঁটাই করা হবে না’

কর্পোরট সংবাদ ডেস্ক: নগদ-এর নবনিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেছেন, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর কোনো কর্মী ছাঁটাই করা হবে না। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নগদের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মুহম্মদ বদিউজ্জামান বলেন, নগদ নিয়ে আস্থাহীনতার কোনো ভিত্তি নেই। এমন কোনো কিছুই করা হবে না যাতে নগদে কোনো ধরনের আস্থাহীনতা তৈরি হয়। নগদ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (২১ আগস্ট) মুহম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক ও সহায়ক কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলি করে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

পাশাপাশি প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে ‘নগদ’-এ নিয়োগ করা হয়েছে। নিয়োগ পাওয়া ৬ কর্মকর্তা হলেন: অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন এবং উপপরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস ও মো. আইয়ুব খান।

সর্বশেষ পাওয়া সংবাদ