রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

শিবলী–হিরুসহ ১১ জনের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ

কর্পোরট সংবাদ ডেস্ক: বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম ও কারসাজিতে অভিযুক্ত আবুল খায়ের হিরুসহ পুঁজিবাজার–সংশ্লিষ্ট ১১ ব্যক্তির বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জ এবং শেয়ারের জিম্মাদার প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নির্দেশ দিয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যাঁদের বিও হিসাব ফ্রিজ করতে বলা হয়েছে, তাঁরা হলেন—অধ্যাপক শিবলী রুবাইয়াতের ছেলে জুহায়ের সরর ইসলাম, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি ছায়েদুর রহমান ও তাঁর স্ত্রী ফেরদৌসী বেগম, বিতর্কিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু এবং তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং পরিবারের সদস্য আবুল কামাল মাতবর, কনিকা আফরোজ ও সাজেদ মাতবর, হিরুর ঘনিষ্ঠ জাবেদ এ মতিন এবং সিডব্লিউটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির মনিজা চৌধুরী।

এ বিষয়ে বিএসইসির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ওই ব্যক্তিদের নামে থাকা বিও হিসাবের শেয়ার হস্তান্তর বা বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ