রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে: গভর্নর

কর্পোরট সংবাদ ডেস্ক: এস আলমের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ আগামী দু–একদিনের মধ্যে ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব কথা বলেন।

সাংবাদিকদের তিনি বলেন, “গতকাল আমরা ন্যাশনাল ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছি। দু-একদিনের মধ্যে ইসলামী ব্যাংকের বোর্ডও ভেঙে দেয়া হবে। এরপরে ক্রমান্বয়ে সিদ্ধান্ত হবে।”

এসময় এস আলমের নিয়ন্ত্রণাধীন সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা তাড়াহুড়ো করছি না। ক্রমান্বয়ে এসব ব্যাংকের বোর্ডগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

তিনি বলেন, “ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে স্বল্প সময়ের জন্য স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে আগের পরিচালকরা মূলধনের ২ শতাংশ শেয়ার ধারণ করে আসলে তাদের বোর্ডে নেওয়া হবে।”

এখন পরিচালকদের মধ্যে পুরোনো শেয়ারধারীদের ২ শতাংশ, কিংবা তার বেশি শেয়ার নেই। যেকারণে স্বল্পসময়ের জন্য ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক দেবে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর বলেন, “এস আলমের নিয়ন্ত্রণাধীন যত শেয়ার আছে– তা নিয়ন্ত্রণ করবে সরকার। এস আলম যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারে, তখন শেয়ার তাদের কাছে ছেড়ে দেওয়া হবে। যদি ঋণ পরিশোধ না করে– তাদের শেয়ার বিক্রি করে এস আলমের দায়গুলো সমন্বয় করা হবে।”

সর্বশেষ পাওয়া সংবাদ