বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অটুট থাকবে: বাণিজ্য উপদেষ্টা

কর্পোরট সংবাদ ডেস্ক: দেশে জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (১৯ আগস্ট) জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ শেষে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ তথ্য জানান।

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। তারা এত দিন মূলত প্রকল্প সহায়তা দিয়েছে। দেশটির সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছেন জাপানি রাষ্ট্রদূত।

এছাড়া জাপানকে অর্থ ও কারিগরি সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেও আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি অটুট থাকবে।

জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়ায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা।

তিনি আরও জানান, সাক্ষাতে জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশে স্থিতিশীলতা আসছে বলে সন্তোষ জানিয়েছেন। তারা মনে করে উপদেষ্টা পরিষদ দক্ষ, তাদের সহায়তা নিয়ে দেশটির কোনো দ্বিধা নেই।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ