রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

জিনিসপত্রের দাম কমানোই প্রথম অগ্রাধিকার: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জিনিসপত্রের দাম কমানোই প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, আমি নিজে একজন অর্থনীতিবিদ, তাই আমার বিশ্বাস আমি জিনিসপত্রের দাম সহসাই কমিয়ে আনতে পারবো। ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, উৎপাদন এবং সরবরাহ ঠিক রাখার পাশাপাশি বাজার মনিটরিং চলমান থাকলে। এতে করে জিনিসপত্রের দাম কমবে ও মানুষ শিগগিরই এর সুফল পাবে।

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, মানুষের উপর যাতে দামের বাড়তি চাপ না পড়ে সেজন্য অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আপাতত আমদানি করা হবে না। ডলারের দামের তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে। এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এশিয়ান উন্নয়ন ব্যাংক-এডিবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। তারা আগামীতে এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে, একইসঙ্গে বিশ্ব ব্যাংকও আমাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ