বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

বিএসইসির আরও দুই কমিশনারের পদত্যাগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগের পর এবার আরও ২ জন কমিশনার পদত্যাগ করেছেন। তারা হলেন অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

আজ সোমবার (১২ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সদ্য পদত্যাগ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ২০২০ সালের ২০ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

১৯৯৩ সালের জুনে বিএসইসি গঠন হওয়ার পর সংস্থাটির প্রথম নারী কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রুমানা ইসলাম। তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর শেষ করেন।

পরে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর করেন। ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনের ওপর পিএইচডি করেন। ২০০৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।

২০২২ সালের ৮ মে তিনি বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদান করেন।

এর আগে শনিবার (১০ আগস্ট) পদত্যাগ করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ