বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

কর্পোরট সংবাদ ডেস্ক: ব্যাংক বন্ধের ফলে পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় ও পরবর্তীতে শেখ হাসিনার পদত্যাগের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে দুদিন বন্ধের পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বুধবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে ভারত থেকে আমদানি পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে ভারত থেকে আমদানি পাথরবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। সে সঙ্গে বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে সোমবার (৫ আগস্ট) সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংক বন্ধ থাকায় আমদানি পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারার কারণে বন্দর থেকে পণ্য ছাড় নিতে পারেননি আমদানিকারকরা। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, ‌বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সোমবার থেকে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ