বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

অর্থ-বাণিজ্য ডেস্ক : সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের রোষানলে পড়ে বাংলাদেশ ব্যাংকের দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা দুই কর্মকর্তা হলেন-ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এবং পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের।

বুধবার (৭ আগস্ট) তারা নির্বাহী পরিচালক-১ এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন।

এর আগে বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‌‘ভুয়া ভুয়া’, ‌‘চোর চোর’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন। বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের চাপের মুখে পদত্যাগ করেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। অন্যরা পদত্যাগ পত্র জমা না দিলে দুপুর সাড়ে ১২টা থেকে আবারো আন্দোলনের হুমকি দেন কর্মকর্তা-কর্মচারীরা।

জানা যায়, একটি সাদা কাগজে নিজের পদত্যাগ পত্র লিখে সেনাবাহিনীর কাছে জমা দেন তিনি। যদিও এর আগে তিনি জানিয়েছিলেন যে নতুন উপদেষ্টার কাছেই তিনি পদত্যাগ পত্র জমা দিবেন। কিন্তু বিক্ষুধ্ব কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করে সেনাবাহিনীর সহায়তায় ব্যাংক ছাড়েন কাজী ছাইদুর রহমান।

image

ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানা অনিয়মে সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টাদের বিতাড়িত করেছেন সাধারণ ব্যাংকাররা। ঘটনার সময় কার্যালয়ে ছিলেন না গভর্নর আব্দুর রউফ তালুকদার।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে রদবদল শুরু হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন শীর্ষ পদে পরিবর্তন এসেছে। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকসহ র‌্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের পদেও আনা হয়েছে পরিবর্তন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ