মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
অর্থ-বাণিজ্য

সাংবাদিকদের জন্য উন্মুক্ত হলো বাংলাদেশ ব্যাংক

কর্পোরট সংবাদ ডেস্ক: শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান। এ সময় ডেপুটি গভর্নর নুরুন্নাহার, খুরশিদ আলম, ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালকসহ অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন।

ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, গভর্নর (আব্দুর রউফ তালুকদার) ও ডেপুটি গভর্নরদের সিদ্ধান্ত অনুযায়ী সাংবা‌দিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারবেন। তবে এমন কোনো প্রতিবেদন করবেন না, যার ফলে এ খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সংকট দেখা দেয়।

আমরা অনিয়মের সঙ্গে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যারা‌ অনৈতিক সু‌বিধা নি‌য়েছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইতোম‌ধ্যে এ বিষয় তথ‌্য সংগ্রহ করা হচ্ছে। দেশে সংস্কার শুরু হয়েছে। পরবর্তী সরকার যেভাবে নির্দেশনা দেবে ওইভাবে পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেয় গভর্নর আব্দুর রউফ তালুকদার। তখন সাংবাদিকদের ব্যাংকের ভেতরে প্রবেশের অস্থায়ী পাস ইস্যু বন্ধ রাখা হয়। সেসময় অর্থনীতিবিষয়ক রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকরা এবং গণমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবী সংগঠন বিষয়টির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ