বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

হিলি স্থলবন্দরে রেকর্ড পরিমাণে র্কাঁচামরিচ আমদানি

কর্পোরট সংবাদ ডেস্ক: দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণে র্কাঁচামরিচ আমদানি করা হয়েছে। গত দু’দিন ভারত থেকে ৪০৭ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। আজ রোববার সকাল থেকে ১৮ থেকে ২২টি ট্রাকে কাঁচামরিচ আমদানি কার্যক্রম চলমান থাকছে। বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বাড়ায় পাইকারী বাজারে কেজিতে দাম কমেছে ৩০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এ্যাসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন মোবাইল ফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ১৮টি ট্রাকে ১৯১টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সরকার আমদানির অনুমতি দেওয়ার পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি গত এক সপ্তাহ থেকে চলমান রয়েছে। গত পরশু শুক্রবার ভারতীয় ২২টি ট্রাকে ২১৬টন অর্থাৎ রেকর্ড পরিমাণ কাঁচা মরিচ আমদানি হয়েছে।

শনিবার হিলি স্থলবন্দর ও কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বন্দরে পাইকারী বাজারে মানভেদে ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। আর সেই কাঁচামরিচ খুচরা পর্যায়ে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। প্রতিটি দোকানে আমদানিকৃত কাঁচামরিচ সাজিয়ে রেখেছেন।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, অতি বৃষ্টি আর বন্যার কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন নেই বললেই চলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা বন্দরে ভিড় জমাচ্ছেন। তাই আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, আগে প্রতিদিন ৮ থেকে ১০টি গাড়ি করে কাঁচামরিচ আমদানি হলেও গতকাল শনিবার ২২টি ভারতীয় ট্রাকে ২১৬ টন ও গতপরশু শুক্রবার ১৮টি ভারতীয় ট্রাকে ১৯১ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ