মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
advertisement
অর্থ-বাণিজ্য

৭০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার

কর্পোরট সংবাদ ডেস্ক: রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। একইসঙ্গে দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। এসব সার কিনতে ব্যয় হবে ৪৯৮ কোটি ৭ লাখ ৯১ হাজার ৮০০ টাকা। এরমধ্যে আরব আমিরাত থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে।

এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধিতিতে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড ৬৬ কোটি ৬৯ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি আরবের মা’আদেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব উপস্থান করা হয়। প্রস্তাবটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এই সার আমদানি করবে। এতে মোট ব্যয় হবে ২৫৯ কোটি ৬০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৫৫০ মার্কিন ডলার।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার কেনা সংক্রান্ত দুটি প্রস্তাব উপস্থান করা হয়। দুটি প্রস্তাবই অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে একটি হলো রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া আমদানি। এই সার আমদানি করতে মোট খরচ হবে ১২১ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৮০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩৪৩.১৭ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের অপর প্রস্তাবের প্রেক্ষিতে কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১১৬ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৩০.৫০ মার্কিন ডলার।

এছাড়া বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাব উপস্থান করা হয়। মন্ত্রিসভা কমিটি আলোচনা করে ৬৬ কোটি ৬৯ লাখয় টাকায় এই ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি মেট্রিকন টন ফসফরিক অ্যাসিডের মূল্য ধরা হয়েছে ৫৭০ মার্কিন ডলার।

চট্টগ্রামের টিএসপিসিএল-এর জন্য এই ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানি করা হবে। টিএসপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিড বিদেশ থেকে আমদানি করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে ২টি দরপত্র জমা পড়ে।

দরপত্রের ২টি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স বেস্ট ইস্টার্ন, ঢাকা এই ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড সরবরাহ করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ