বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
অর্থ-বাণিজ্য

জয়পুরহাটে বোরো মৌসুমে প্রায় ১৯ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ

কর্পোরট সংবাদ ডেস্ক: চলতি ২০২৪-২০২৫ বোরো মৌসুমে সাতটি সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান সফল করতে ইতোমধ্যে ১৮ হাজার ৯৯৮ দশমিক ৭২৩ মেট্রিক টন চাল ও ২ হাজার ৩৭ মেট্রিক টন ধান সংগ্রহ সম্পন্ন করেছে জয়পুরহাট জেলা খাদ্য বিভাগ ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন জানান, জেলার পাঁচ উপজেলা খাদ্য গুদামসহ ৭টি খাদ্য গুদামে চলতি ২০২৪-২৫ বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান সফল করতে ২৪ হাজার ৮৫০ দশমিক ৬২ মেট্রিক টন চাল ও ৬ হাজার ৬৫৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে জয়পুরহাট জেলায় গত ৭ মে শুরু হয় সংগ্রহ অভিযান। এ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সরকারি ভাবে চলতি বোরো মৌসুমে সংগ্রহ অভিযান সফল করতে ৪৫ টাকা কেজি দরে চাল এবং ৩২ টাকা কেজি দরে বোরো ধান কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে ৪৪ টাকা কেজি দরে ৭৭২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রার বিপরীতে সবটুকু সংগ্রহ সম্পন্ন করেছে জেলা খাদ্য বিভাগ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন আরও জানান, সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রার বিপরীতে জয়পুরহাট জেলায় চলতি বোরো মৌসুমে গত ২৭ জুলাই পর্যন্ত ১৮ হাজার ৯৯৮ দশমিক ৭২৩ মেট্রিক টন চাল ও ২ হাজার ৩৭ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জয়পুরহাট সদর, পাঁচবিবি , কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা খাদ্য গুদামসহ জেলার ৭টি খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযান চালানো হচ্ছে । চাল সরবরাহের জন্য জেলার ৩১২ জন মিল মালিক জেলা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ।

আগামী ৩১ আগষ্ট পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ অভিযান শতভাগ অর্জিত হবে বলে প্রত্যাশার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কামাল হোসেন। গত আমন মৌসুমেও ১৬ হাজার ৭৫ দশমিক ৩৩০ মেট্রিক টন চাল সংগ্রহ করে শতভাগ আমন চাল সংগ্রহ অভিযান সফল করেছিল জেলা খাদ্য বিভাগ বলেও জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ