রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

বেনাপোলে বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য আবার চালু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: দেশে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য আবার চালু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বাণিজ্য শুরু হয়।

এর আগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায়, গত শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রফতানি বন্ধ করা হয়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে।
আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকে। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় গত বুধবার সকাল থেকে দুদেশের বাণিজ্য স্বাভাবিক হয়

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ ছিল। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে দুদেশের বাণিজ্য স্বাভাবিক হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ