রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

একদিনে ২৫ হাজার ৫২১ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

কর্পোরট সংবাদ ডেস্ক: টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ, এটিএম বুথে টাকার স্বল্পতা এবং ইন্টারনেট সেবাও বন্ধ ছিল। যে কারণে ব্যাংক ও আর্থিক খাতে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। ফলে গত বুধবার কার্যক্রম শুরুর প্রথম দিনেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ২৫ হাজার কোটি টাকার বেশি ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। বাকি টাকা নিয়েছে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংক গতকাল এক বিজ্ঞপ্তিতে টাকা ধার দেওয়ার এই তথ্য জানিয়েছে।

অবশ্য এভাবে টাকা ধার দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত কার্যক্রমের অংশ। ব্যাংকগুলো প্রতিদিনই বিল-বন্ড জমা দিয়ে নিয়ন্ত্রক সংস্থাটির কাছ থেকে টাকা ধার নেয়। এর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক যে সুদে নেয়, সেটাকে বলে সুদ আয়। এই আয় বাংলাদেশ ব্যাংকের মুনাফায় যুক্ত হয়।

ধার নেওয়া এই অর্থ কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা হিসাবে ঘাটতি ও নগদ জমায় (সিআরআর) ঘাটতি হিসেবে ব্যবহার করে অনেক ব্যাংক। আবার অনেক ব্যাংক নগদ টাকা নিয়ে গ্রাহকের চাহিদা মেটায়। সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। ব্যাংকগুলোর শাখার পাশাপাশি এটিএমেও নগদ টাকার চাহিদা বেড়েছে।

১৮ জুলাই বৃহস্পতিবারের পর পাঁচ দিনের ছুটি শেষে গত বুধবার ব্যাংকগুলো খুলেছে। গত শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটির পর রবি থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন সাধারণ ছুটি ছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ