রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
অর্থ-বাণিজ্য

বুধ-বৃহস্পতিবার ব্যাংক খোলা, চলবে ১১টা থেকে ৩টা পর্যন্ত

অর্থ-বাণিজ্য ডেস্ক : কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা তিন দিন বন্ধের পর আজ বুধবার ব্যাংক খুললেও সেবা দেবে সীমিত পরিসরে। এ দু’দিন সকাল ১১টায় ব্যাংকে লেনদেন শুরু হবে, তা চলবে বেলা ৩টা পর্যন্ত। তবে এ দু’দিন ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে না। এছাড়া টাকা জমা ও উত্তোলনের মতো সুযোগ ছাড়া অন্যান্য সেবাও বন্ধ থাকতে পারে।

মঙ্গলবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো নির্দেশনায় এই বার্তা দিয়েছে বলে জানা গেছে। এ নির্দেশনা অনুসারে, বুধবার ব্যাংকের ৫০ শতাংশ শাখা ও বৃহস্পতিবার ৭৫ শতাংশ শাখা খোলা রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কারফিউ শিথিল থাকার সময়ে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত শাখায় সীমিত আকারে ব্যাংকিং সেবা প্রদান করতে হবে। ব্যাংকগুলো তাদের সুবিধামতো শাখা খোলা রাখার উদ্যোগ নেবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সীমিত ব্যাংকিং সুবিধা বলতে মৌলিক ব্যাংকিং, অর্থাৎ টাকা জমা ও উত্তোলনের সুবিধাকে ইঙ্গিত করা হয়েছে। ঋণপত্র, পে–অর্ডার, হিসাব খোলাসহ অন্যান্য সেবা এ সময়ে মিলবে না। ব্যাংকগুলো শুধু মৌলিক সেবা দেওয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অফিসে আনার উদ্যোগ নেবে।

এদিকে ব্যাংক খোলার সিদ্ধান্তের পর ইন্টারনেট প্রাপ্তি সাপেক্ষে শেয়ারবাজারেও লেনদেন চালুর ঘোষণা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম আজ রাতে এক খুদে বার্তায় জানান, ইন্টারনেট চালু সাপেক্ষে বুধবার শেয়ারবাজারে বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সীমিত ব্যাংকিং সুবিধা বলতে মৌলিক ব্যাংকিং, অর্থাৎ টাকা জমা ও উত্তোলনের সুবিধাকে ইঙ্গিত করা হয়েছে। ঋণপত্র, পে–অর্ডার, হিসাব খোলাসহ অন্যান্য সেবা এ সময়ে মিলবে না। ব্যাংকগুলো শুধু মৌলিক সেবা দেওয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অফিসে আনার উদ্যোগ নেবে।

সর্বশেষ পাওয়া সংবাদ