রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

হিলিতে পেঁয়াজের দাম আবার বাড়ছে

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঈদের পর দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। একদিনের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ব্যবসায়ীদের মতে, বাজারে সরবরাহ কম থাকায় এ অঞ্চলে পেঁয়াজের দাম বাড়ছে।

একদিন আগেও হিলিতে দেশী পেঁয়াজের দাম ছিল কেজিতে ৮০ টাকা। গতকাল তা বেড়ে পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে আমদানীকৃত পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। একদিন আগেও আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের দাম ছিল কেজিতে ৭০ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা।

এদিকে গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, সেখানে দেশী পেঁয়াজের প্রয়োজনীয় সরবরাহ রয়েছে। তা সত্ত্বেও পেঁয়াজের দাম বাড়ছে। তবে হিলির বাজারগুলোয় আমদানীকৃত পেঁয়াজের সরবরাহ ঘাটতি রয়েছে।

এ বিষয়ে হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আবুল হাসনাত বলেন, ‘ঈদের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আটদিন পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ সময় দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তাই বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কম। ফলে দেশী পেঁয়াজের ওপর চাপ বাড়ায় মোকামগুলোয় পেঁয়াজের দাম আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে মোকামে পেঁয়াজের দাম মণপ্রতি ৩ হাজার ৩০০ টাকা। আর মোকাম থেকে ব্যবসায়ীদের পেঁয়াজ কিনতে হচ্ছে কেজিতে ৮২ টাকা ৫০ পয়সায়। পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যবসায়ীরা তা বাজারে বিক্রি করছেন কেজিতে ৯০ টাকায়।’

আবুল হাসনাত আরো জানান, ঈদের ছুটির পর গতকাল হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশী পেঁয়াজের ওপর থেকে চাপ কমে আসতে পারে।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বাড়ার অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত। এর পর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। দেশটি গত ৪ মে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ২০ জন আমদানিকারক ২৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পান। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১৪ মে পেঁয়াজ আমদানি শুরু হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ