সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক ১ দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ - দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
অর্থ-বাণিজ্য

স্বর্ণের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছে। দৈনিক ভিত্তিতে বিগত ৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, সম্প্রতি আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। ফলে বুলিয়ন মার্কেট চাপে পড়েছে।

শুক্রবার (২৩ জুন) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বৃদ্ধি পেয়েছে ০.২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯১৭ ডলার ৬৩ সেন্টে। তবে তা বিগত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে।

সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির পতন ঘটেছে ২ শতাংশ। গত ফেব্রুয়ারির পর যা সবচেয়ে কম। একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ০.২ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯২৭ ডলার ৯০ সেন্টে।

এদিন ডলার সূচক ঊর্ধ্বগামী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে আকর্ষণ হারিয়েছে স্বর্ণ।

টেস্টিলাইভের সামষ্টিক অর্থনীতির বৈশ্বিক প্রধান ইলিয়া স্পিভাক বলেন, কয়েক সপ্তাহ ধরে স্বর্ণের দর নিম্নমুখী রয়েছে। সম্প্রতি গুরুত্বপূর্ণ ধাতুটির দাম অধিক কমেছে। ধারণা করা হচ্ছে, সামনে আরও কমবে।

তিনি বলেন, কয়েক দিন ধরে মার্কিন ট্রেজারি ইল্ড বাড়ছে। প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের দামও বেড়েছে। কারণ, ফেড আগামীতে সুদের হার বাড়ানোর আভাস দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ